সিপ্যানেল ইউনিভার্সিটির স্বীকৃতি পেল বাংলাদেশের কোড ফর হোষ্ট

২৫ আগষ্ট, ২০২০ ১৬:০০  
বাংলাদেশের চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে সিপ্যানেল ইউনিভার্সিটির স্বীকৃতি পেয়েছে ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোড ফর হোস্ট ইনকরপোরেশন। কোড ফর হোস্টের পরিচালক মোস্তফা কামাল জানিয়েছেন, সিপ্যানেল সার্টিফাইড পার্টনার প্রোগ্রামে অংশ নিয়ে সিপ্যানেল চালিত ওয়েব-হোস্টিং সার্ভারের উপর ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দক্ষতা যাচাই, সার্ভারে উদ্ভূত সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা এই ব্যাজ পেয়েছেন। এছাড়াও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মেম্বারশিপ সহ লাইটস্পিড, ক্লাউডলিনাক্স, ডাইরেক্টএডমিন এবং সফটাকুলাসের মতো আইটি প্রতিষ্ঠানের এনওসি পার্টনার হিসেবে তার প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্বীকৃতি অর্জন করেছে বলেও জানান তিনি। জানাগেছে, গতবছরের মাঝামাঝিতে এই পার্টনার প্রোগ্রাম শুরু হবার পর বিশ্বের বিভিন্ন দেশের ওয়েব-হোস্টিং সেবা দানকারী প্রতিষ্ঠানগুলি এই আয়োজনের পার্টনার হবার জন্য আবেদন জানায়।  সেই আবেদনে সাড়া দিয়েই প্রতিষ্ঠানটি এই সার্টিফিকেট পেয়েছে।